Author(s): Anjana Hembrom
Abstract:
বাংলা ছোটগল্পের ইতিহাসে প্রভাতকুমার মুখোপাধ্যায় একটি উল্লেখযোগ্য নাম। বেশ কয়েকটি উপন্যাস রচনা করলেও ছোটগল্পই প্রভাতকুমারের প্রতিভার সার্থক বিকাশ। বিশ্বখ্যাত মোপাসাঁ সঙ্গে প্রভাত কুমারের তুলনা করা হয়ে থাকে। কিন্তু এই তুলনা নিত্যান্তই বহিরঙ্গমূলক। মোপাসাঁ ছিলেন দুঃখবাদী, কিন্তু প্রভাতকুমার আনন্দবাদী। তাঁর গল্পে হাস্যরস ও কৌতুক অত্যন্ত সজীব এবং সামাজিক জীবনের বাস্তব চিত্রায়ন। এমন কতকগুলি গল্পের মধ্যে ‘বলবান জামাতা’। শারীরিক দুর্বলতার কারণে শ্বশুরবাড়িতে শ্যালিকার উপহাস ও অপমানের শিকার হয়ে জামাইয়ের শরীরচর্চা ও তার পরবর্তী কাণ্ডকারখানা নিয়ে মজার গল্প। 'রসময়ীর রসিকতা' গল্পে ক্ষেত্রমোহন ও তার রণরঙ্গিনী স্ত্রী রসময়ীর আঠারো বছরের দাম্পত্য কলহ ও অদ্ভুত ভালবাসার গল্প । যেখানে অদ্ভুত সব ভুতুড়ে কান্ড গল্পটিতে হাস্যরসের সঞ্চার করে। ‘বিবাহের বিজ্ঞাপন’ গল্পটি বিয়ের বিজ্ঞাপন নিয়ে একটি অত্যন্ত হাস্য রসাত্মক গল্প। অন্যদিকে আরেকটি জনপ্রিয় ও হাস্য মধুর গল্প 'প্রণয় পরিনাম’ বাল্য প্রেমের উপর ভিত্তি করে রচিত এটি মূলত কিশোর-কিশোরীর মিষ্টি প্রেমের কাহিনী যেখানে প্রেমের নামে ত্যাগের মানসিকতা ও বিরহ – তপ্ত হৃদয়ের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। অজানাকে জানার ও যা নিষেধ মধুর গল্প পাওয়ার আকাঙ্ক্ষা কিভাবে মানুষের মন কে প্রভাবিত করে গল্পটিতে তার চিত্রিত হয়েছে। এমন একটি গল্প 'নিষিদ্ধ ফল' মূলত এক রোমান্টিক ও হালকা চালের হাস্য রসাত্মক প্রেমের গল্প যেখানে নিষিদ্ধ প্রেমের আকর্ষণ ও পরিণতির বিষয়বস্তু উঠে এসেছে।
PDF URL: View Article in PDF
