ভারতীয় ও পাশ্চাত্য দর্শন অনুসারে দ্রব্যের ধারণায় তুলনামূলক বিশ্লেষণ

Author(s): Tiasa Mondal

Abstract:

ভারতীয় দর্শনে "দৃশ" ধাতু থেকে "দর্শন" শব্দের উৎপত্তি হয়েছে, যার মানে হল সত্যের দর্শন করে তত্ত্বজ্ঞানের উপলব্ধিকে জীবনে আরোপ করা। পাশ্চাত্য দর্শনে, "Philos" অর্থাৎ Love (অনুরাগ) এবং "Sophia" অর্থাৎ Wisdom (জ্ঞান) এই দুটি শব্দ থেকে Philosophy শব্দের উৎপত্তি হয়েছে, এর মানে হল জ্ঞানের প্রতি অনুরাগ। জগতের অস্তিত্ব প্রমাণ করতে গেলে দ্রব্যের জ্ঞান অত্যাবশ্যকীয়। প্রথমত, ভারতীয় দর্শন ও পাশ্চাত্য দর্শন সম্মত দ্রব্যকি তা উল্লেখ করেছি। দ্বিতীয়ত, ভারতীয় দর্শন ও পাশ্চাত্য দর্শন এই দুই সম্প্রদায়ের মধ্যে দ্রব্য সম্বন্ধে ধারণা ও মতামত গুলির তুলনা করার চেষ্টা করেছি। তৃতীয়ত, ভারতীয় দর্শনে দ্রব্যের ধারণা কেন ও কিভাবে পাশ্চাত্য দর্শনের থেকে অধিক উচ্চতর ও আধ্যাত্মিক জ্ঞান প্রদান করে তা যথাযথ উত্তর খোঁজার চেষ্টা করেছি।

PDF URL: View Article in PDF