স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ইতিহাস পর্যালোচনা ১৯৫২-১৯৭৭

Author(s): Siddhartha Mukherjee

Abstract:

দীর্ঘ সময় ঔপনিবেশিক শাসনের পরে ১৯৪৭ সালে ভারত যখন স্বাধীন হল, তখন গণতান্ত্রিক কাঠামোতেই গড়ে উঠল, আধুনিক ভারতের শাসন প্রণালী, সে মতোই সংবিধান কার্যকর হল ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। আর এই গণতান্ত্রিক কাঠামোয় নির্বাচন এক অপরিহার্য অংশ হিসেবে পরিস্ফুট হয়। এই নির্বাচনের মাধ্যমেই সাধারণ জনগণ শাসক চয়ন করার ক্ষমতা পায়। সমসাময়িক ইতিহাস (Contemporary History) চর্চায় তাই নির্বাচনের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ইতিহাস কেবল রাজ্যের শাসক চয়নে জনমত সমর্থনের ইতিহাস নয়। এই ইতিহাস ১৯৫২ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত পরপর চারটি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শাসন ক্ষমতায় একাধিপত্য কায়েম রাখার ইতিহাস, এই কালপর্বে মুখ্যমন্ত্রী হিসেবে প্রফুল্ল ঘোষ, ডাক্তার বিধান চন্দ্র রায়, ও প্রফুল্ল সেনের শাসনকালের ইতিহাস। কংগ্রেসের দুর্বলতা প্রকট হওয়ার ইতিহাস, এই সময় কংগ্রেসের অভ্যন্তরেই অজয় মুখার্জির নেতৃত্বে বাংলা কংগ্রেসের জন্ম নেবার ইতিহাস। জোট রাজনীতির নেতা হিসাবে মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি ও উপমুখ্যমন্ত্রী জ্যোতি বসুর উত্থানের ইতিহাস।

PDF URL: View Article in PDF