International Journal of Multidisciplinary Horizon
ISSN: 3049 – 2017
Impact Factor (RJIF): 7.8
Peer Reviewed Journal
Author’s Helpline: +91 – 8368 241 690
Email: [email protected] / [email protected]
ISSN: 3049 – 2017
Impact Factor (RJIF): 7.8
Peer Reviewed Journal
Author’s Helpline: +91 – 8368 241 690
Email: [email protected] / [email protected]
Author(s): Shis Mohammed
গঙ্গা নদী ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং জাতীয় মননের একটি প্রতীকস্বরূপ। প্রাচীন সাহিত্যিক রচনায় গঙ্গার পবিত্রতা, মাতৃত্ব এবং মুক্তিদায়িনী রূপ সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। কিন্তু আধুনিক যুগে ক্রমবর্ধমান শিল্পায়ন, নগরায়ণ এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের ফলে গঙ্গাজল আজ চরম দূষণের শিকার হয়েছে, যা ভারতীয় সংস্কৃতি চেতনার জন্য এক গভীর সংকট নির্দেশ করে। আধুনিক সংস্কৃত কাব্যে এই সংকটকে গভীর সংবেদন ও দায়িত্ববোধের সঙ্গে চিত্রিত করা হয়েছে। সমসাময়িক কবিরা তাঁদের কাব্যরচনায় গঙ্গার উপর আরোপিত নির্মম দূষণ এবং তার সামাজিক, আধ্যাত্মিক ও পরিবেশগত প্রভাবগুলিকে সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন। গঙ্গাজলে প্লাস্টিক, রাসায়নিক বর্জ্য, মৃতদেহ ও অন্যান্য দূষকের উপস্থিতি এবং তার ফলে জলজ প্রাণী ও মানবজীবনে বিপর্যয়ের ছবি তাঁদের কাব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এইসব কাব্য রচনার মাধ্যমে কবিগণ কেবল প্রতিবাদই জানাননি, বরং মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা এবং গঙ্গার পুনরুদ্ধারে মানবিক আহ্বান জানিয়েছেন। এই গবেষণায় বিভিন্ন আধুনিক সংস্কৃত কাব্য বিশ্লেষণের মাধ্যমে এ বিষয়টি স্পষ্ট হয়েছে যে, সমসাময়িক কবিরা গঙ্গাজল দূষণকে একটি জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত করে কাব্যের মাধ্যমে সমাজকে সচেতন করতে সক্রিয় ভূমিকা পালন করছেন। তাঁরা কাব্যিক অলংকার, প্রতীক এবং রূপকের মাধ্যমে গঙ্গার পবিত্রতা ও সংকটের দ্বৈত বাস্তবতা তুলে ধরেছেন, যা কেবলমাত্র ধর্মীয় চেতনারই নয়, পরিবেশগত নৈতিকতারও এক অনন্য প্রকাশ।