International Journal of Multidisciplinary Horizon
ISSN: 3049 – 2017
Impact Factor (RJIF): 7.8
Peer Reviewed Journal
Author’s Helpline: +91 – 8368 241 690
Email: [email protected] / [email protected]
ISSN: 3049 – 2017
Impact Factor (RJIF): 7.8
Peer Reviewed Journal
Author’s Helpline: +91 – 8368 241 690
Email: [email protected] / [email protected]
Author(s): Basudeb Halder
লোকগান হল মানুষের জীবনযাপন, সংস্কৃতি, অনুভূতি ও ঐতিহ্যের স্বতঃস্ফূর্ত প্রকাশ। এগুলো সাধারণত গ্রামীণ সমাজে মুখে মুখে প্রচলিত হয় এবং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের ভাষায় রচিত, তাই সহজে বোঝা যায়। এই গান মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে, এর লিখিত নিদর্শন বিরল। প্রেম, দুঃখ, সুখ, কৃষিকাজ প্রকৃতি, ধর্মীয় বিশ্বাস প্রভৃতি অবলম্বনে লোকসঙ্গীত রচিত। এই গানের সহজ সুর ও তাল ব্যবহার করা হয়, যাতে সবাই গাইতে পারে। অধিকাংশ লোকগানের নির্দিষ্ট কোনো রচয়িতার নাম পাওয়া যায় না। লোকসঙ্গীতের উল্লেখযোগ্য কয়েকটি পর্যায় রয়েছে — ভাটিয়ালি, বাউল, ভাওয়াইয়া, ভাদু, টুসু, ঝুমুর, কবিগান, যাত্রাগান, বোলান, ঝাপান, ঝুমুর প্রভৃতি। কোনো গান আধ্যাত্মিক ও দার্শনিক ভাবধারার হয়ে থাকে, কোনো গান নৌকার মাঝি মাল্লার গান, আবার কোনো গান গ্রামীণ সমাজের ধর্মীয় সংস্কারের সমবেত সঙ্গীত। গ্রাম বাংলার সাধারণ মানুষের সরল চিত্র এই সমস্ত গানে প্রকাশিত। লোকগান একটি জাতির সংস্কৃতির পরিচয় বহন করে। এই গানে আমাদের ইতিহাস, সমাজ, রীতি-নীতি ও মূল্যবোধ প্রকাশিত হয়েছে। বিভিন্ন প্রকার লোকগানের মাধ্যমে আমরা আমাদের শেকড়ের সঙ্গে সংযুক্ত থাকতে পারি।