International Journal of Multidisciplinary Horizon
ISSN No. : XXXX – XXXX
Peer Reviewed Journal
Author’s Helpline : +91 – 8368 241 690
Mail to Editor: [email protected]
ISSN No. : XXXX – XXXX
Peer Reviewed Journal
Author’s Helpline : +91 – 8368 241 690
Mail to Editor: [email protected]
Author(s): Joynob Islam
লিঙ্গ বৈষম্য ভারতীয় সমাজে প্রচলিত থাকায় অনেক মানুষই রাজনীতি থেকে নারীদের দূরে সরিয়ে রাখতে চায়। ভারতীয় রাজনীতিতে এটি ছিল একটি বড় সমস্যা। ভারতে নারীর অবস্থান সার্বিকভাবেই অত্যন্ত উদ্বেগজনক। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীরা আজও লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত ও শোষিত। পুরুষদের তুলনায় নারীদের বিভিন্ন দিক থেকে পিছিয়ে থাকতে বাধ্য করা হয়। তাই রাজনীতির আঙিনাতে তারা প্রান্তিক। খুব অল্প নারীরা রাজনীতিতে অংশ গ্রহণ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। খুব কম সংখ্যক নারীই নির্বাচনে লড়াই করবার সুযোগ পায় এবং অতি সীমিত সংখ্যায় আইনসভা গুলিতে প্রবেশের অধিকার পায়। সংখ্যায় সীমিত হওয়ায় নারীরা আইন প্রণয়নকারী হিসেবে নারীরা না পায় তাদের কথা বলার সুযোগ না পায় গণতান্ত্রিক দেশের নীতিকে প্রভাবিত করার সুযোগ নারীগত ও দেশ উভয়ই পক্ষে তা খুব ক্ষতিকর। নারীদের সমস্যা সম্পর্কে তাদের নিজেদের সচেতনতা আজ অনেকটাই বেড়েছে। বর্তমান সময়ে নারীদের সমস্যাগুলিকে আজ স্বতন্ত্রভাবে পর্যালোচনার দাবি উঠেছে। নারীরা বিভিন্ন রাজ্যে তাদের সংগঠন গড়ে তুলেছেন, পত্র-পত্রিকা প্রকাশের মাধ্যমে নিজেদের কথা তুলে ধরেছেন। অনেক অপ্রচলিত ক্ষেত্রের আন্দোলনে তারা নিজ চেষ্টায় অংশগ্রহণ করেছে। নারীরা পঞ্চায়েত ও পৌর সংস্থাগুলিতেও সংরক্ষিত আসনের সুযোগ পাওয়ায় তারা বৃহৎ সংখ্যায় সেই স্তরের রাজনৈতিক প্রক্রিয়াতে অংশ গ্রহণ করতে পারছে। সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতেও সংরক্ষণের মাধ্যমে অধিক সংখ্যায় প্রবেশের সুযোগের দাবিতে তারা আজ সরব। বর্তমানে নারীরা শুধুমাত্র প্রচারের জন্যই নয়, তারা আজ সরকারের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন এবং রাজনৈতিক দলগুলির নীতি নির্ধারণের ক্ষেত্রেও সমানভাবে Active হয়ে ওঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।