International Journal of Multidisciplinary Horizon
ISSN: 3049 – 2017
Impact Factor (RJIF): 7.8
Peer Reviewed Journal
Author’s Helpline: +91 – 8368 241 690
Email: [email protected] / [email protected]
ISSN: 3049 – 2017
Impact Factor (RJIF): 7.8
Peer Reviewed Journal
Author’s Helpline: +91 – 8368 241 690
Email: [email protected] / [email protected]
Author(s): Mallika Biswas
ভারতীয় অলঙ্কারশাস্ত্রের ইতিহাসে কাব্যের কারণ হিসাবে বিবিধ মতামত থাকলেও সর্বজনস্বীকৃতভাবে প্রতিভাকেই কবিত্বশক্তির মূলে স্থান দেওয়া হয়েছে। সেটা শুধুমাত্র শব্দ, অর্থ, গুণ ও অলঙ্কারের নির্বাচন নয়। যার এক ও অন্যতম উদ্দেশ্য হল রসোপলব্ধি। কাব্য-পাঠ আনন্দদায়ক তখনই হবে, যখন তার রসস্রোত পাঠকের অন্তরে প্রবাহিত হবে। একজন কবি তাঁর কাব্যের সৃষ্টিকর্তা হিসাবে প্রতিভার উপরেই ভর করে এমন কাব্য রচনা করতে সমর্থ হন। সেখানে প্রতিভাকে সঙ্গ দিতে থাকে ব্যুৎপত্তি (শাস্ত্র জ্ঞান) ও অভ্যাস (নিরন্তর কাব্য রচনায় প্রয়াস)।
আলোচ্য বিষয় হিসাবে ভামহ ও দণ্ডী শব্দার্থের ভিত্তিতে প্রতিভাকে চিহ্নিত করেছেন। বামনের মতে প্রতিভাই কবিত্বের মূলে, রাজশেখরের দুই ধরনের কাব্যপ্রতিভা কবিসহ সমালোচকদেরও গুরুত্ব বুঝিয়েছে। সর্বোপরি জগন্নাথের মৌলিকত্ব হল প্রতিভা সৃষ্টির কারণ তিনি নির্দেশ করেছেন। তিনি প্রতিভাকে শুধুমাত্র অদৃষ্টজনিত বিষয় হিসাবে দেখেননি। প্রাচীনালংকারিকেরা যেখানে প্রতিভাকে এতটা গুরুত্ব দিয়েছেন। সেখানে বর্তমান সমাজ সহজাত এই গুণটিকে প্রায় হারিয়েই ফেলেছে বলা চলে। আগামী দিনে এই প্রজন্ম থেকে নতুন কাব্য সন্ধানের জন্য প্রতিভার গুরুত্ব পরিস্ফুট করা অবশ্য প্রয়োজন।