মানসিক স্বাস্থ্য হানির কারণ বিশ্লেষণ

Author(s): Dipanwita Das Paria, Prof.Dr.Hemanta Bhattacharyya

Abstract:

মানসিক স্বাস্থ্য হানির প্রচলন বর্তমানে বহু পরিলক্ষিত হয়। মানসিক অবসাদ বালক থেকে আরম্ভ করে বৃদ্ধয় পর্যন্ত প্রায় সর্বস্তরের মানুষের মধ্যে দেখা যায়। মানসিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে জীবনে শান্তি ও থাকে না। সমাজে বিভিন্ন ধরণের মানুষ বসবাস করে। যেমন এদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা ড্রাগ্ নামে একপ্রকার নেশাগ্রস্ত দ্রব্য সেবন করে। আবার কেউ কেউ মানসিক দুঃখ ভোলার জন্য অপরিমিত মদ্যপান করে থাকে। অধিক নেশাগ্রস্ত দ্রব্য সেবনের ফলে মানুষের মানসিক স্বাস্থ্য নষ্ট হয়। শুধু তাই নয় নেশা দ্রব্য সেবনের ফলে তাদের মস্তিষ্কের বিকৃতি ও ঘটে এবং ধীরে ধীরে তারা আত্মহত্যা করতে বাধ্য হয়। মানুষের মনে আবসাদ কিভাবে উৎপন্ন হয় এই প্রশ্নের উত্তরে বলা হয় যে লৌকিকরূপে অবসাদের অনেক কারণ হতে পারে। যেমন দারিদ্র্যের জন্য মানুষের মনে অবসাদের সৃষ্টি হয়। আবার কেউ কেউ ঋণ গ্রহণ করার পর যদি যথাসময়ে ঋণ শোধ করতে না পারে তাহলে তাদের মনে হতাশার উৎপন্ন হয়। কৃষকদের ক্ষেত্রে উৎপন্ন সশ্য যদি মনঃপূত না হয় তাহলে সেখান থেকেও অবশ্যই তাদের মনে অবসাদের সৃষ্টি হয়।

PDF URL: View Article in PDF