Author(s): Saraswati Hembram
Abstract:
আজকাল নগর সভ্যতায় মানুষ এত ব্যস্ত, যেন মনে হয় সময় ফুরিয়ে যাচ্ছে। দৈনন্দিন জীবনে কোথায় কী হচ্ছে? আমরা তার কোনো খবর রাখি না। শুধুমাত্র টিভি, সংবাদ, সোশ্যাল মিডিয়া, অফিসের কাজ এই সমস্ত কিছুর মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলেছি, এর বাইরে কোন জগৎ নেই। মনে করি আমাদের জীবনে সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রনা ভোগ করছি কিন্তু একবার গ্রাম্য পরিবেশে থাকা মানুষগুলোর কথা ভাবি না তারা কী করে আছে? আর কী করেই বা জীবন কাটাচ্ছে যেখানে জিনিসের দাম আকাশর্স্পশী। ভাবতে গেলে অবাক লাগে তাই না? বলতে গেলে গ্রাম্য মানুষগুলো তাদের ভালো লাগা সমস্ত দিক থেকে নিজেদের বঞ্চিত রেখে, শুধুমাত্র পেটের দায়ে জীবিকা অর্জন করে চলেছে। কিন্তু এমনও কিছুজন রয়েছে তারা তাদের লোকশিল্পকে আগলে রেখেছে। দিনশেষে কাজ সেরে আসা মানুষগুলি হতাশ হয় না কারণ তারা তাদের আবেগ, অনুভূতি, দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ক্রিয়াকলাপ ব্যক্ত করে লোককাহিনীর দ্বারা। আর এই লোককাহিনীগুলিকে গড়ে তুলেছে বিভিন্ন চিত্রে। আর এই চিত্রের দ্বারা সমস্ত হাসি-কান্না, আনন্দ-দুঃখ, হতাশা, নিরাশা, আশা-আকাঙ্খা প্রকাশ পায়। বর্তমান সময়ে যেখানে অন্নের জন্য মারামারি সেখানে এই মানুষগুলো তাদের লোকশিল্পকে জাগ্রত করে, পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আগামী দিনে এই পটচিত্রগুলি মানুষের হৃদয়কে কতখানি আকৃষ্ট করতে পারবে এবং বাংলার শিল্পকলায় এই পটচিত্র আধুনিকীকরণের মাধ্যমে কতটা সমৃদ্ধ হবে এটাই আমার আলোচ্য বিষয়।
PDF URL: View Article in PDF
