Author(s): Soumyadeep Sardar
Abstract:
আধুনিক বিশ্বে রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ এবং ধর্মীয় সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা মানবসমাজে বিভাজন ও অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে বর্তমান গবেষণাপত্রে বেদান্ত দর্শন, বিশেষত স্বামী বিবেকানন্দের ব্যাখ্যা আলোকে মানুষের মধ্যে মৌলিক ঐক্য, সহমর্মিতা ও মানবিক চেতনা কীভাবে জাগ্রত হতে পারে এবং তা আধুনিক সমাজকল্যাণে কতখানি প্রাসঙ্গিক, তা বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার মূল উদ্দেশ্য হল স্বামী বিবেকানন্দের "ব্যবহারিক বেদান্ত" (Practical Vedanta) ধারনার দার্শনিক তাৎপর্য অনুধাবন করা এবং সমকালীন সমাজে তার কার্যকারিতা নিরূপণ করা। এই প্রসঙ্গে সমাজকল্যাণে তাঁর "জীব সেবাই শিব সেবা" নীতির তাৎপর্য এবং সর্বধর্ম সমন্বয়ের ভাবনা বিশেষভাবে আলোচিত হয়েছে। এছাড়াও আধুনিক যুগের ভোগবাদ, মানসিক অস্থিরতা, ধর্মীয় সংঘাত ও নৈতিক সংকটের প্রেক্ষাপটে তাঁর বেদান্তচিন্তার প্রসঙ্গিকতা সমালোচনা মূলকভাবে মূল্যায়ন করা হয়েছে। পরিশেষে বলা যায় তাঁর ব্যবহারিক বেদান্ত আধুনিক সমাজে মানবিক ঐক্য, নৈতিকতা এবং সামগ্রিক কল্যাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি কার্যকর দার্শনিক ভিত্তি প্রদান করে।
PDF URL: View Article in PDF
