Author(s): Babita Sing Sardar
Abstract:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 'পথের পাঁচালি' (১৯২৯) উপন্যাসে যে ক'টি চরিত্র চিত্রায়ন করেছেন তার মধ্যে অন্যতম চরিত্র হল 'বল্লালী বালাই' - এর গল্পকথা, বাস্তবে তা গল্প নয়। বাংলাদেশের এক পল্লীগ্রামে নিশ্চিন্দিপুরের কৌলিন্য প্রথার বলি হওয়া এক নারীর জীবন আলেখ্য। বল্লাল সেনের কৌলিন্য প্রথার তৎকালীন সমাজ ব্যবস্থায় গোঁড়া ব্রাহ্মণ সমাজের পুরুষের বহুবিবাহ প্রচলিত হয়। সেই প্রথানুযায়ী একজন পুরুষ অনেক মেয়েরই পাণিগ্রহণ করত। আমার উদ্দেশ্য ব্রাহ্মণ সমাজে বাল্য বিবাহকে রোধ করা। বালিকা বধূরা সামাজিক চাপের ফলে বিবাহ বন্ধনে আবদ্ধ হত ঠিকই কিন্তু স্বামী বা পতি দেবতার সেবা করা এবং তাঁর সংসারে থেকে সংসার ধর্ম পালন করার সুযোগ তারা পেত না। কেননা তখন ওই বালিকার সংসার সম্বন্ধে কোনোরূপ ধ্যান-ধারণাই হয়নি। কৌলিন্য প্রথার এটাও একটা সামাজিক ব্যাধি, যে ব্যাধিতে ব্যাধিগ্রস্ত কতশত বালিকা। সাহিত্যিক তাঁর সুন্দর লেখনীতে সেই চিত্রটি তুলে ধরেছেন।
PDF URL: View Article in PDF
