International Journal of Multidisciplinary Horizon
ISSN: 3049 – 2017
Impact Factor (RJIF): 7.8
Peer Reviewed Journal
Author’s Helpline: +91 – 8368 241 690
Email: [email protected] / [email protected]
ISSN: 3049 – 2017
Impact Factor (RJIF): 7.8
Peer Reviewed Journal
Author’s Helpline: +91 – 8368 241 690
Email: [email protected] / [email protected]
Author(s): Bulbuli Oraon
১৯০৩ - ১৯৮৮ এই সুদীর্ঘ জীবনে, প্রায় ৬৪ বছর ধরে গল্প, কবিতা, প্রবন্ধ রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন প্রেমেন্দ্র মিত্র। তাঁর সার্থক রচনার জন্য নানা পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন তিনি। সুসংবদ্ধ গল্পের যে অবয়ব প্রতিষ্ঠা করেছিলেন প্রেমেন্দ্র মিত্র, তার মধ্যেই তিনি দেখিয়েছিলেন - জীবনের বিভিন্ন বৈচিত্র্যময় রূপের উদ্ভাস। আর্থ সামাজিক বা নৈতিক সংকট, ব্যক্তি মানুষের বিশেষত নারীর যন্ত্রণা, পরিবারের গৃহবধূ থেকে পতিতা নারী - সবই তাঁর সৃষ্টির দর্পণে ধরা পড়েছে সার্থকভাবে। তীব্র বিদ্যুৎএর আলোতে যেমন আকাশ অনেক দূর পর্যন্ত আলোকিত হয়ে যায়, তেমনই তাঁর গল্পের চরিত্র বা কাহিনীর আভাসে জীবনের বহু বিচিত্র দিক ফুটে উঠেছে তাঁর গল্পগুলিতে। এই গবেষণা ধর্মী লেখাতে মূলত প্রেমেন্দ্র মিত্রের গল্পের চরিত্রের মধ্যে ফুটে উঠা জীবন যন্ত্রণা, সামাজিক ও মানসিক টানাপোড়েন এবং বাস্তবতার মধ্যে গড়ে উঠা নির্মম অভিজ্ঞতার আলোকে, স্বপ্নভঙ্গের রূপটিই তুলে ধরা হয়েছে।