International Journal of Multidisciplinary Horizon
ISSN: 3049 – 2017
Impact Factor (RJIF): 7.8
Peer Reviewed Journal
Author’s Helpline: +91 – 8368 241 690
Email: [email protected] / [email protected]
ISSN: 3049 – 2017
Impact Factor (RJIF): 7.8
Peer Reviewed Journal
Author’s Helpline: +91 – 8368 241 690
Email: [email protected] / [email protected]
Author(s): Parsi Hansda
মধ্যযুগীয় সাহিত্যের উত্থানের ইতিহাস ইসলামী রাজবংশের পরিবর্তনের সাথে জড়িত। মধ্যযুগীয় সাহিত্য রচনার সূচনা হয়েছিল যখন মুসলিম শাসন শুরু হয়। সময়ের অগ্ৰগতির সাথে সাথে যেমন শাসকের পরিবর্তন হয় তেমনি সাহিত্যেও নানা পরিবর্তন আসে। মুসলিম শাসনের সূচনালগ্নে 'মনসামঙ্গল' কাব্যের দেবতা ছিলেন অত্যন্ত ক্রর এবং প্রতিশোধ পরায়ণ। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে 'চন্ডীমঙ্গল' কাব্যের দেবতা 'চন্ডী'-কে শান্ত দেখায়। সে মনসার মতো ক্রর নয়। এরপর মধ্যযুগের শেষের দিকে 'ধর্মমঙ্গল' কাব্য রচনা প্রারম্ভ হয়। অষ্টাদশ শতকে নবাবী শাসনকালে বাংলার অর্থনৈতিক কাঠামোতে বিস্তর পরিবর্তন আসে। আবার কোম্পানীর শোষনের ফলে বাংলায় দুর্ভিক্ষ দেখা দিলে বাংলার মানুষ না খেতে পেয়ে মারা যেতে থাকে। এই পরিস্থিতিতে বাংলার মানুষের ধর্মীয় জীবনে পরিবর্তন আসে। যার প্রতিফলন 'ধর্মমঙ্গল', 'শিবায়ণ' কাব্যে দেখা যায়। বর্তমান প্রবন্ধটিতে অষ্টাদশ শতাব্দীর সমকালীন সময়ের সমাজ সংস্কৃতি, জীবনচর্চা, সমাজ ইতিহাসে যে পরিবর্তন এসেছিল, সেই পরিবর্তিত দিকগুলি 'ধর্মমঙ্গল' কাব্যের কবিগণ কতখানি সার্থকতার সহিত তুলে ধরেছেন তা আলোচনা করার প্রচেষ্টা করা হয়েছে।