International Journal of Multidisciplinary Horizon
ISSN: 3049 – 2017
Impact Factor (RJIF): 7.8
Peer Reviewed Journal
Author’s Helpline: +91 – 8368 241 690
Email: [email protected] / [email protected]
ISSN: 3049 – 2017
Impact Factor (RJIF): 7.8
Peer Reviewed Journal
Author’s Helpline: +91 – 8368 241 690
Email: [email protected] / [email protected]
Author(s): Payel Khatun
ভারতীয় ও ইসলামিক দর্শন মানব অস্তিত্ব, পরম সত্য এবং আধ্যাত্মিক মুক্তির প্রশ্ন নিয়ে দীর্ঘকাল ধরে গভীর আলোচনা করে এসেছে। ভারতীয় দর্শনের গুরুত্বপূর্ণ দার্শনিক শ্রী শঙ্করাচার্য প্রবর্তিত অদ্বৈত বেদান্ত দর্শন ব্রহ্ম ও আত্মার অদ্বৈত সম্পর্ককে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই দর্শনের মতে ব্রহ্মই একমাত্র পরম সত্য এবং মানুষের আত্মা মূলত সেই ব্রহ্মের সঙ্গেই অভিন্ন। অন্যদিকে ইসলামি দর্শন, বিশেষত সুফিবাদে, আল্লাহর একত্ব বা তাওহিদ ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুফি দার্শনিকরা মনে করেন যে ,সমগ্র সৃষ্টি আল্লাহর উপর নির্ভরশীল এবং মানুষের আত্মা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে।
এই গবেষণাপত্রে অদ্বৈত বেদান্ত এবং ইসলামিক সুফি দর্শনের মধ্যে দার্শনিক সাদৃশ্য ও পার্থক্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার প্রধান উদ্দেশ্য হল এই দুই ভিন্ন ধর্মীয় ও দার্শনিক ঐতিহ্যের মধ্যে ধারণাগত মিল ও বৈসাদৃশ্য নির্ণয় করা এবং তাদের মধ্যে সম্ভাব্য দার্শনিক সংলাপের ক্ষেত্রকে চিহ্নিত করা। এই গবেষণায় মূলত তুলনামূলক দার্শনিক পদ্ধতি (comparative philosophical method) অনুসরণ করা হয়েছে এবং প্রাসঙ্গিক প্রাথমিক ও গৌণ তথ্যের বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে।
বিশ্লেষণ থেকে দেখা যায় যেউভয় দার্শনিক ধারাতেই পরম বাস্তবতার ঐক্য এবং আধ্যাত্মিক উপলব্ধিকে কেন্দ্রীয় গুরুত্ব প্রদান করা হয়েছে। যদিও অদ্বৈত বেদান্তে আত্মা ও ব্রহ্মের অভিন্নতার ধারণা বিদ্যমান, ইসলামিক দর্শনে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে একটি মৌলিক পার্থক্য বজায় থাকে। তবুও এই দুই দর্শনের তুলনামূলক আলোচনা বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং দার্শনিক সংলাপকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।