Author(s): Soumen Kar
Abstract:
একটি বিশাল অংশের সাহিত্যিক পর্যালোচনা থেকে প্রমাণিত যে পারিবারিক পরিবেশ পরিস্থিতি আবেগীয় বুদ্ধিমত্তায় প্রভাব ফেলে, তবে শিক্ষাগত যোগ্যতার স্তর হল একটি গুরুত্বপূর্ণ নির্দেশক যা এই সম্পর্কটিকে আরও বাড়িয়ে দেয়। এই অনুসন্ধানটি অন্বেষণ করেছে পারিবারিক পরিবেশ পরিস্থিতি ও আবেগীয় বুদ্ধিমত্তার সম্পর্কের উপর অভিভাবকদের শিক্ষাগত যোগ্যতার ভূমিকা কতখানি সেটার বিষয়ে। এজন্য ১০ বিদ্যালয়ের ২০০ জন ছাত্রছাত্রীকে বেছে নেওয়া হয়েছে সমসুযোগের ভিত্তিতে। প্রশ্নগুচ্ছের মাধ্যমে বিবৃতি মূলক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হয়েছে। ফলাফলে দেখা গিয়েছে পারিবারিক পরিবেশ পরিস্থিতি প্রারম্ভিক কৈশরদের আবেগীয় বুদ্ধির বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। অনুসন্ধানে এটাও দেখানো হয়েছে, অভিভাবকদের শিক্ষাগত যোগ্যতার স্তর, পারিবারিক পরিবেশ পরিস্থিতি ও আবেগীয় বুদ্ধিমত্তার সম্পর্কের উপর প্রভাব ফেলে— বিশেষ করে যেসব শিক্ষার্থীরা উচ্চ পারিবারিক পরিবেশ পরিস্থিতির মধ্যে থাকে তাদের আবেগীয় বুদ্ধিমত্তা খুবই গঠনমূলক হয় যদি তাদের অভিভাবকদের শিক্ষাগত যোগ্যতা উচ্চমানের হয়। এই অনুসন্ধানে পারিবারিক পরিবেশ পরিস্থিতি ও আবেগীয় বুদ্ধিমত্তার সম্পর্ক খুঁজতে অভিভাবকদের শিক্ষাগত যোগ্যতার উপর ধারাবাহিকভাবে নজর দেওয়া হয়েছে।
PDF URL: View Article in PDF
